জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছে আদালত। বেগম জিয়া আজ (বৃহস্পতিবার) বেলা পৌনে বারোটার দিকে দুর্নীতির অভিযোগে করা দু’টি মামলায় আদালতে হাজির হন। ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ হাজির হয়ে তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় শুনানির জন্য অভিযোগ গঠন বিষয়ে সময়ের আবেদন জানান। আবেদনে বলা হয়, গত বছরের ১৪ ডিসেম্বর মামলাটি খারিজের জন্য হাইকের্টে করা মামলার রুল হাইকোর্ট খারিজ করে দেন। তিনি ওই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করবেন। তাই আজকের চার্জ শুনানি মুলতবি করা আবশ্যক। এছাড়া আইনজীবীর মাধ্যমে খালেদা জিয়ার হাজিরা প্রদানের জন্য আরেকটি দরখাস্ত দাখিল করা হয়। এ আবেদনের
পদ্মা সেতুর ঠিকাদার নিয়োগে দুর্নীতির প্রমাণ পায়নি দুদক
বিডিবার্তা টুয়েন্টিফোর রিপোর্ট
বৃহস্পতিবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, পদ্মা সেতুর ঠিকাদার নিয়োগে দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি। বিশ্বব্যাংকে দুদকের অনুসন্ধান প্রতিবেদনের সারসংক্ষেপ জানানো হয়েছে। কী প্রক্রিয়ায় এই অনুসন্ধান করা হয়েছে, তা-ও বিশ্বব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য দিয়েছেন দুদকের চেয়ারম্যান গোলাম রহমান।
তিনি বলেন, দুদক আইনে ভুয়া অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো উপায় নেই। তবে সরকার চাইলে দুদক ভুয়া অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারে। তিনি বলেন, দুদকের এই অনুসন্ধান প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগের কোনো প্রমাö